৯০ দিনের যুব উন্নয়ন প্রশিক্ষণে গৌরবময় সাফল্য
দীর্ঘ ৯০ দিনব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা জেলা পর্যায়ে বিশেষ অর্জন করেছে।
এসো মোরা কাজ করি, মানবতার কল্যাণে গড়ি এক সমৃদ্ধ সমাজ
মেঘনা যুব সামাজিক সংগঠন একটি যুব সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ গ্রামে আমাদের প্রধান কার্যালয়। যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০১৫ এর অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর, নোয়াখালী থেকে সংগঠনটি নিবন্ধিত।
নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে আমাদের সংগঠনের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
দীর্ঘ ৯০ দিনব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা জেলা পর্যায়ে বিশেষ অর্জন করেছে।
৯০ দিনের প্রশিক্ষণ চলাকালীন নিয়মিত উপস্থিতি, মনোযোগ, পরিশ্রম, অধ্যবসায় এবং প্রশিক্ষকদের নির্দেশনা অনুসরণ করেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। প্রথম ও তৃতীয় স্থান অর্জনকারী এবং A+ প্রাপ্ত সকল প্রশিক্ষণার্থীকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত প্রশিক্ষকবৃন্দের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা, যাঁদের দিকনির্দেশনা ও সহযোগিতায় আমরা নিজেদের দক্ষতা উন্নত করার সুযোগ পেয়েছি।
এই প্রশিক্ষণের শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়া এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের অঙ্গীকার। সাফল্যের এই পথচলা এখানেই শেষ নয়, এটি নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার শুরু।
সকল সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ। আপনিও হতে পারেন মানবতার সেবায় একজন গর্বিত স্বেচ্ছাসেবক।
আমাদের বিভিন্ন কার্যক্রমের কিছু মুহূর্ত।







নিবন্ধন সনদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত।